এবার ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ করলো মদন মোহন কলেজ ছাত্রলীগ কর্মী নিজু Desk Desk News প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২০ সিলকো ডেস্ক:-সিলেটে এবার মদন মোহন কলেজের শিক্ষার্থী কর্তৃক ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কিশোরীর মা সিলেট কতোয়ালী থানায় মদন মোহন কলেজের শিক্ষার্থী রাকিব হোসেন নিজুকে অভিযুক্ত করে অভিযোগ দাখিল করেছেন বলে কতোয়ালী থানার একটি সূত্র নিশ্চিত করেছে। সিলেট কতোয়ালী থানায় দায়ের করা এজহার সূত্রে জানা গেছে সুনামগঞ্জের জাউয়া বাজারের আব্দুল কাইয়ুমের পুত্র বর্তমানের নগরীর দাড়িয়াপাড়া বাসিন্দা সিলেট মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রাকিব হোসেন নিজু বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ করেছে। গত মঙ্গলবার নগরীর দাড়িয়াপাড়া, মেঘনা ১৪/৬ বাসার ছাদের একটি কক্ষে নিয়ে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। কিশোরীকে ধর্ষণ করার পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালের ওসিসিতে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে। এ ঘটনার পর অভিযুক্ত রাকিব হোসেন নিজু পালিয়ে গেছে। কতোয়ালী থানা পুলিশ ঘটনার সত্যতা যাচাই করে অভিযোগটি মামলা হিসেবে গ্রহন করবে বলে জানা গেছে। (সি/স-০৩ অক্টোবর-তা/ই) SHARES প্রচ্ছদ বিষয়: