সিলেটের আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে ৬ সদস্যের টিম গঠন Desk Desk News প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০ স্টাফ রিপোর্টার:–বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আটটি সাংগঠনিক বিভাগের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত টিম অনুমোদন দিয়েছে ক্ষমতাসীন দলটি। শনিবার (৩ অক্টোবর) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এমন সিদ্ধান্ত দেন শেখ হাসিনা। এরপর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক বৈঠকের আলোচ্যসূচি নিয়ে প্রেস বিফ্রিংয়ে এসব টিম অনুমোদনের তালিকা প্রকাশ করেন। সিলেট বিভাগের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্যদের সমন্বয়ে যে টিমের সদস্যরা হচ্ছে- সিলেট বিভাগ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। এই টিমে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে থাকছেন অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও নুরুল ইসলাম নাহিদ। বাকি সদস্যরা হলেন— ডা. মুশফিক হোসেন চৌধুরী ও সায়েম খান। (সি/স-০৩ অক্টোবর-তা/ই) SHARES প্রচ্ছদ বিষয়: