নারী ও শিশু ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে কোম্পানীগঞ্জ ছাত্র সমাজের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল Desk Desk News প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২০ স্টাফ রিপোর্টার:-সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের বিচার চেয়ে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাধারণ ছাত্রসমাজ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকাল ৪টায় সিলেট -ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের থানা বাজার পয়েন্টে কোম্পানীগঞ্জ ছাত্র সমাজের ব্যানারে ভিক্ষোব্ধ ছাত্রনেতারা দেশব্যাপী ধর্ষণের বিচার চেয়ে মানববন্ধন করেন।মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি কোম্পানীগঞ্জ থানা বাজার পয়েন্ট হতে বাজার বিভিন্ন দিক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মাঠে এসে শেষ হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,শেখ মুহিবুর রহমান,পলাশ চৌধুরী,ফুয়াদ,আলী আহসান সিদ্দিকী, লোকমান আহমেদ, সালাউদ্দিন আহমেদ, দেলোয়ার হোসেন হৃদয়, জুনায়েদ আহমেদ, ইশাম আহমেদ, রাসেল, রাজীব, সুজন, শাকিল, হাসান, আবু তাহের, আবু তায়েব, মারুফ, প্রত্যয়, জিহাদ, সুমন, নিঠুল, আল আমিন, আবুল আলা, মাসুক, রাজু, জাহিদ, সুমন, শান্ত, ছাইদুল, বিপ্লব মন্ডল ও রাসেল আহমদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা দেশব্যাপী ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বলেন স্বাধীন একটি দেশে প্রতিদিন শত শত ধর্ষণের ঘটনা কখনো কাম্য নয়। প্রতিটি ধর্ষণের ঘটনায় ধর্ষককে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং ধর্ষণের সাথে জড়িত ও ধর্ষনকারীদের মদদাতাদেরকে আইনের আওতায় আনতে হবে। (সি/স-০৭ অক্টোবর-তা/ই) SHARES প্রচ্ছদ বিষয়: