ভোলাগঞ্জ রোপওয়েতে চলছে নিশিতচক্রের জলমেলা

Desk Desk

News

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২০

স্টাফ রিপোর্টার:-দেশের একমাত্র রুজ্জুপথ ভোলাগঞ্জ রোপওয়েতে আবারো পাথর খেকুদের তান্ডব শুরু হয়েছে।সন্ধ্যা নামলেই রোপওয়ের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব সীমানা ঘেষে শুরু হয় পাথর খেকুদের তান্ডবলীলা। সন্ধ্যাকালীন সময়ে উক্ত সীমানা এলাকাটিতে জনসমাগম অপেক্ষাকৃত কম থাকায় পাথর খেকুরা নিরপদ পাথর লুটে ব্যস্থ থাকে।

নিরাপত্তার দায়িত্বে থাকা রেলওয়ে পুলিশ সদস্যরা নিয়োজিত থাকলেও,কথায় আছে সরিষাকে ভূতে ধরলে,ভূত ছাড়াবে কি দিয়ে? পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাত্রীকালীন টহল টিম দেওয়া থাকলেও ধলাই নদীর ৫/৬ কিলোমিটারের খনিজ চৌকির দায়িত্বটা বেশ জটিল করে ফেলেছে পাথর লুটেরা।পুলিশের টহল টিমকে সর্বসময় নজরদারীতে রাখা সেই মধুচক্র পার্টি অনায়াসেই তাদের লুটকর্ম চালিয়ে যাচ্ছে।পুলিশ টহল টিম কাছে আসলে মেশিন বন্ধ থাকে এবং দূরে চলে গেলে শুরু হয় তাণ্ডব।

সূত্রে জানা যায়,প্রতি রাতেই সন্ধ্যা ৭ টা থেকে ভোর পর্যন্ত নিরব এই স্থান থেকে মিনি বোমা মেশিন দিয়ে পাথর ও বালু লুট করে আসছে কয়েকটি চক্র।রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে (আরএনবি) ম্যানেজ করে প্রতি রাতেই চলে এই অপকর্মযজ্ঞ।মঙ্গলবার সন্ধ্যা ০৭ টার সময় রোপওয়ের উত্তর পূর্ব সীমানায় ৮/৯ টি মিনি বোমা মেশিন দিয়ে স্টিলের নৌকায় পাথর ও বালু উত্তোলন করা অবস্থায় কোম্পানীগঞ্জ থানার এসআই সায়েম চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টহল পার্টি তাদেরকে তারা দিলে নৌকার সারেং দ্রুতই নদীর পাড়ে ভিরিয়ে ফেলে নিজেকে নির্দোষ তৈরি করে রাখে।তবে তাৎক্ষণিকভাবে একটি নৌকাকে ভোলাগঞ্জ রোপওয়ের উত্তর পূর্ব সীমানা ঘেষা অবস্থায় পাথর উত্তোলন কালে জব্দ করে থানায় নিয়ে আসে।

কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল জাহান নৌকা আটকের বিষয়টি নিশ্চিত করেন।

(সি/স-০৬ অক্টোবর-তা/ই)