ধর্ষণের প্রতিবাদে গোলাপগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা সম্পন্ন Desk Desk News প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২০ গোলাপগঞ্জ প্রতিনিধি:-গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নে রাহবার ইসলামী সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে মাদ্রাসা বাজারে সংস্থার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সভা ও মানবন্ধন অনুষ্টিত হয়েছে।উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, লক্ষনাবন্দ হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসার শিক্ষক হা: আজিজুর রহমান (বড় হুজুর সাহেব) তার বক্তব্যে বলেন,আমাদের সমাজে ধর্ষন রুখতে হলে ইসলামী অইন অনুযায়ী সমাজ গঠন করতে হবে, ধর্ষক দের শাস্তির অতি তাড়াতাড়ি দিতে হবে। এ সময় তিনি যুব সমাজকে এই বিষয়ে একটু অটুট থাকার জন্য অনুরোধ করেন। মানববন্ধন ও প্রতিবাদ সভার উপস্থাপনায় ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন , জাহিদ রাহি , ফাহিম, আলামিন সহ সংস্থার সদস্য বৃন্দ, পরিশেষে বড় হুজুরের দোয়ার মাধ্যমে মানববন্ধন ও প্রতিবাদ সভাটি শেষ হয়। (সি/স-০৬ অক্টোবর-তা/ই) SHARES প্রচ্ছদ বিষয়: