কোম্পানীগঞ্জে ভারতীয় মদ সহ দুইজন গ্রেফতার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২০ স্টাফ রিপোর্টার:- ৪৮ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে সিলেটের কোম্পানীগঞ্জ থানার এসআই হিরক সিংহ ও এএসআই রেজুয়ান মিয়াসহ সঙ্গীয় ফোর্স। শনিবার (১০ অক্টোবর) রাত ১০ টা ১০ মিনিটের সময় গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার রাজনগর থেকে তাদের আটক করে। আটককৃত আমিনুল ইসলাম সোহেল(২৮) মধ্য রাজনগর গ্রামের মৃত: মফিজুর রহমানের পুত্র ইয়াছিন মিয়া(৩৬) একই গ্রামের সাজিদুর রহমানের পুত্র।উভয়ই কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা। উদ্ধারকৃত মাদক মামলার আলামত এবং আটক দুইজনকে গ্রেফতার দেখিয়ে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। (সি/স-১০ অক্টোবর-তা/ই) Download News PhotoCard SHARES প্রচ্ছদ বিষয়: