নিহত আকবরের লাশ কবর থেকে উত্তোলন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০ স্টাফ রিপোর্টার:-সিলেটের বন্দর বাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া রায়হান উদ্দিনের (৩০) মরদেহ কবর থেকে তোলা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আখালিয়া নবাবী মসজিদ কবরস্থান ও তার আশপাশ এলাকা ঘিরে রাখে পিবিআই। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন ও সজিবুর রহমান, পিবিআইর এসপি খালেদুজ্জামান এবং মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে পুনঃময়নাতদন্তের জন্য মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়। মরদেহ উত্তোলনে সকাল ৯টায় ঘটনাস্থলে পৌঁছেন ম্যাজিস্ট্রেটসহ পিবিআইর টিম। এরপর সকাল ৯টা ২০ মিনিটে কবর খোঁড়া শুরু হয়। মরদেহ উত্তোলনের পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়। এর আগে বুধবার (১৪ অক্টোবর) রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুনরায় ময়না তদন্তের অনুমতি দেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম। এ ব্যাপারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মোহাম্মদ খালেদুজ্জামান জানান, বৃহস্পতিবার সকালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলন করেছি। এরপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই তার ময়নাতদন্ত সম্পন্ন হবে। তিনি জানান, পুলিশ হেফাজতে মৃত্যু আইনে মামলা হলে নিহত ব্যক্তির ময়নাতদন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করার বিধান রয়েছে। কিন্তু ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ছাড়াই ময়নাতদন্ত করে রায় (সি/স-১৫ অক্টোবর-তা/ই) Download News PhotoCard SHARES প্রচ্ছদ বিষয়: