নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে কোম্পানীগঞ্জের দক্ষিণ রণিখাই ইউনিয়ন বিট পুলিশিং সভা অনুষ্টিত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০ নোমান আহমেদ:-“নারী নির্যাতন,ধর্ষণ বন্ধ করি,নিরাপদ সমাজ গড়ি”এ শ্লোগানে কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়ন অফিসে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৭ই অক্টোবর( শনিবার) সকাল ১০ ঘটিকার সময় উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সভা অনুষ্টিত হয়। এসআই অভিজিৎ দাশের সভাপতিতত্বে ও এএসআই মফিজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় বিট পুলিশিং সমাবেশ। দক্ষিণ রনিখাইয়ের বিট পুলিশিং অফিসার এসআই সামসুল আরেফিন ছুটিতে থাকায় উনার অবর্তমানে এসআই অভিজিৎ দাশ আজকের বিট পুলিশিং সভায় উপস্থিত হোন। এসআই অভিজিৎ সকলকে দক্ষিণ রনিখাই বিট পুলিশিং অফিসারের নাম্বার দেন এবং বলেন সামাজিক নিরাপত্তা দানে পুলিশ-জনগণ সর্বাগে পাশাপাশি আসতে হবে। পুলিশের কাছে গিয়ে আইনী সেবা পেতে যেতে হবেনা।পুলিশই আপনাদের বাড়িতে গিয়ে আইনী সেবা দেবে।ব্যক্তি,পরিবার ও সামাজিক নিরাপত্তাদানে সদা সজাগ থাকবে পুলিশ।বাড়ি টু বাড়ি গিয়ে নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।বাড়ির কোন ছেলে পিতা-মাতা অবাধ্য হয়ে মাদকে জড়াচ্ছে কিনা।জনবিরোধী,সমাজ বিরোধী কিংবা রাষ্ট্র বিরোধী কোন কাজে জড়াচ্ছে কিনা?মাদক, ইভটিজিং,নারী নির্ষাতন ও ধর্ষণের সত্য কোনো তথ্য দিলে তার পরিচয় গোপন রেখে আমরা দোষীকে গ্রেফতার করে শাস্তি প্রদানের ব্যবস্তা করবো। আমরা খিয়াল রাখবো কোনো বখাটে ছেলেদের কারণে পরিবার তথা সমাজে কোন ধরণের বিশৃঙ্খলা বা অনাচার সৃষ্টি হচ্ছে কিনা। এমনকি তিনি বলেন আমাদের সকল অপকর্ম থেকে উত্তরণে পরিবারের পিতা-মাতা এবং সামাজিক প্রতিনিধিদের নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।নারী নির্যাতন,বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক দায়িত্ব পালন করতে হবে।স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতন বেড়ে গেছে।স্ত্রী অতিষ্ঠ হয়ে আত্নহত্যা, কিংবা সংসার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।অনেক নারী স্বামী কে তালাক দিয়ে মুক্তি চাচ্ছে ।এসুযোগে স্বামীরা আরও কয়েকটি বিয়ে করে বসে।এগুলো খেয়াল রাখতে হবে।মাদকের বিরুদ্ধে অভিযান বন্ধ হয়নি।ফের শুরু হবে মাদক নির্মুল অভিযান।সামাজিক দায়িত্ববোধ থেকে তথ্য দিয়ে পুলিশ কে সহযোগিতা করবেন।,আমরাই প্রতিরোধে ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। বিশেষ অতিথির বক্তব্যে দক্ষিণ রনিখাই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সোহেল আহমেদ বলেন,বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে।আমরা ৯ মাস যুদ্ধ করেছিলাম। মুক্তিযুদ্ধ করে একটি স্বাধীন দেশ পেয়েছি।আজকে মানবতার নেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে,যাবে। তারই সুফল ইউনিয়ন ভিত্তিক বিট পুলিশিং ব্যবস্থা বাস্তবায়ন করে পারিবারিক ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন, “মুজিব শত বর্ষের অঙ্গিকার,পুলিশ হবে জনতার” কোম্পানীগঞ্জ উপজেলা তথা দক্ষিণ রনিখাই ইউনিয়নে ইয়াবা,তরল মাদক ও চোরাচালান প্রবণ এলাকা।সীমান্তবর্তী এলাকার কাছে থাকায় রনিখাইয়ে চোরাচালান হওয়ার খবর নতুন নয়।মাদক, সন্ত্রাস,অপরাধ ও মাদকমুক্ত এলাকা হিসেবে বিট পুলিশিং এর মাধ্যমে গড়ে তুলতে চাই।তাই এলাকার সর্বস্তরের মানুষের মাধ্যমে যেন সঠিক তথ্যটি বিট পুলিশিং অফিসারকে আমরা সকলেই প্রদান করি। সঠিক তথ্য দিয়ে আমরা সহযোগিতা করতে পারি প্রশাসনকে। প্রশাসনের কাছে একটাি দাবি সুন্দর একটি অপরাধমুক্ত ইউনিয়ন আমাদের উপহার দেন আমি কথা দিলাম আমি সহ আমার এলাকার সকল যুব সমাজ পুলিশের পাশে থাকবে সবসময় ইনশাআল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২নং ওয়ার্ডের সদস্য রইছ মিয়া, ৮নং ওয়ার্ডের সদস্য কুতুব উদ্দিন ।অন্যদের মাঝে উপস্থিত ছিলেন হাজী আব্দুল খালেক,সাংবাদিক রোমান,সামসুল ইসলাম,বাসীর আহমেদ ও গ্রাম পুলিশের সদস্য সুরুজ আলী,মঈন উদ্দিন প্রমূখ। সমাবেশে স্থানীয় বিভিন্ন শ্রেনীপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও অত্র ইউনিয়নের সাধারণ জনগন উপস্থিত ছিলেন। (সি/স-১৭ অক্টোবর-তা/ই) Download News PhotoCard SHARES প্রচ্ছদ বিষয়: