মৃত্যুর মিছিলে শরিক হলেন সাংবাদিক নেতা আজিজ সেলিমের শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০ সিলকো ডেস্ক:-সিলেটের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ সাংবাদিক আজিজ আহমদ সেলিম আর নেই। রবিবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে সিলেটের সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে সাংবাদিক আজিজ আহমদ সেলিমের ঘনিষ্ট আত্মীয় আবেদ সুলতান চৌধুরী তারেক এ তথ্য নিশ্চিত করেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৮ অক্টোবর সিএমএইচে ভর্তি হন তিনি। স্থানীয় দৈনিক উত্তরপূর্ব’র প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম টানা দুইবার সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিটিভি’র সিলেট প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এরআগে দৈনিক যুগভেরী’রও সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটেরও সভাপতির দায়িত্বে ছিলেন আজিজ আহমদ সেলিম। গত ৮ অক্টোবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তাঁর নমুনা পরীক্ষায় করোনা সনাক্ত হয়। এরআগে গত ৭ অক্টোবর সাংবাদিক আজিজ আহমদ সেলিমকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরবর্তীতে ১৬ অক্টোবর তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে বলেও জানান আবেদ সুলতান চৌধুরী তারেক। (সি/স-১৮ অক্টোবর-তা/ই) Download News PhotoCard SHARES প্রচ্ছদ বিষয়: