শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা উদ্ধার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০ সিলকো ডেস্ক:-হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন থার্ড টার্মিনালে মাটি খোড়ার সময় ২ শত ৫০ কেজি ওজনের সিলিন্ডার সাদৃশ্য বোমা উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদুল আহসান জানান, সকাল সাড়ে নয়টার দিকে পাইলিং করার জন্য মাটি খুড়তে গিয়ে বোমাটি পাওয়া যায়। পরে বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে এটি নিষ্ক্রিয় করে। তিনি জানান, বোমাটির ওজন প্রায় আড়াইশ কেজি। যেহেতু এটি অনেক বড় তাই এখানে ডিসপোজাল করানো নিরাপদ নয়। এই কারণে রসুলপুরে বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে। বোমাটি মুক্তিযুদ্ধকালীন সময়য়ে পাকিস্তানি বাহিনীর অবিস্ফোরিত সিরিন্ডার বোমা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান বিমানবন্দরের পরিচালক। (সি/স ০৯ ডিসেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES জাতীয় বিষয়: