কোম্পানীগঞ্জে ব্যারিস্টার সাইদুল হক সুমনকে দেখতে হাজারো উৎসুক জনতার ভীর শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০ স্টাফ রিপোর্টার:-সিলেটের কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ উদয়ন সংঘের উদ্দ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১১ ডিসেম্বর) বিকাল ৩ টার সময় উপজেলার ভোলাগঞ্জ উদয়ন সংঘের মিনি স্টেডিয়ামে প্রিতি ফুটবল ম্যাচে ভোলাগঞ্জ উদয়ন সংঘের মুখোমুখি হয় ব্যারিষ্টার সুমন ফুটবল একাডেমি। খেলাটিতে কোনো দলই কাঙ্ক্ষিত গোল করতে না পারায় গোলশূন্য ড্র হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি কারক গ্রুপের সভাপতি হাজী শাহাব উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া,ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন,ওয়ার্ড মেম্বার দুলাল মিয়া দুলা। এছাড়াও উপস্থিত ছিলেন পাথর ব্যাবসায়ী আইয়ুব আলী, এলসি ব্যবসায়ী আক্তারুজ্জামান নোমান,উদয়ন সংঘের সভাপতি সাজ্জাদ হোসেন দুদু, সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, ক্রিড়া সংগঠক রজন মিয়া, জিয়া উদ্দিন প্রমুখ। প্রিতি ম্যাচ শেষে ব্যারিষ্টার সুমন ফুটবল একাডেমির অধিনায়ক বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি। আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার সাইদুল হক সুমনের হাতে আমন্ত্রীত অতিথিরা পুরষ্কার তুলেদেন। (সি/স-১১ ডিসেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES খেলাধুলা বিষয়: