কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০ মারজান আহমেদ কুলাউড়া থেকে:-মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে শহরের আউটার রেলগেট এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সন্ধ্যা ৫টার দিকে পারাবত এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া রেলস্টেশনে প্রবেশের সময় আউটার রেলগেট এলাকায় অজ্ঞাত এক বৃদ্ধকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রিপোর্ট লেখা পর্যন্ত কুলাউড়া রেলওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করছে বলে জানা গেছে। (সি/স-১২ডিসেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES দূর্ঘটনা বিষয়: