সিলেট- ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে দূর্ঘটনায় আহত দুইজন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০ নোমান আহমেদ:- সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের ৪নং ওয়ার্ড সংলগ্ন খাগাইল গ্রামের রাস্তা দিয়ে প্রবেশের সময় গ্রামীন রাস্তার ব্রিজের বামপাশ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাঠবাহী পিক-আপটি রাস্তার খালে ছিটকে পড়েন।এতে গাড়িতে থাকা ড্রাইভার সহ দুইজন আহত হয়। ১২ ডিসেম্বর শনিবার দুপুর ১২ টা ৩০ মিনিটের সময় দক্ষিণ রনিখাই ইউনিয়নের খাগাইল গ্রামের রাস্তার মুখে এই দূর্ঘটনাটি সংঘটিত হয়। দূর্ঘটনার শিকার পিক-আপে ছিলেন গাড়ির মালিক খাগাইল গ্রামের বাসিন্দা মাওলানা আতিকুর রহমান এবং পিক-আপের চালক মোহাম্মদ আফতাব আলী।আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। (সি/স-১২ ডিসেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES দূর্ঘটনা বিষয়: