শ্রীমঙ্গলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মানববন্ধন অনুষ্টিত হয়

Desk Desk

News

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০

ইমরান হোসেন:-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিরোধীদের শাস্তির দাবিতে আজ শুক্রবার(১১ ডিসেম্বর)বিকাল ৩ ঘটিকায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ শ্রীমঙ্গল পৌরসভার সামনে,শ্রীমঙ্গল সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মানববন্ধন অনুষ্টিত হয়।
কাওসার ইকবাল’এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব সভাপতি আনিছুল ইসলাম আশরাফী,শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নাগরদোলা থিয়েটারের সভাপতি অনুরুদ্ধ সেনগুপ্ত,শ্রীমঙ্গল সম্মিলিত নাট্য পরিষদ সভাপতি রজত শুভ্র চক্রবর্তী,
শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন,সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ।

 

(সি/স-১২ডিসেম্বর-তা/ই)

শ্রীমঙ্গলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মানববন্ধন অনুষ্টিত হয়