কোম্পানীগঞ্জের টুকের বাজারে স্কুল মার্কেটে আগুন,পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০ প্রেস বক্স:-সিলেটের কোম্পানীগঞ্জ টুকের বাজারে অবস্থিত শহীদ স্মৃতি টুকের বাজার স্কুল এন্ড কলেজ মার্কেটে আগুনে তিনটি দোকানঘর পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা দাবি করেছেন। বুধবার (১৬ ডিসেম্বর) রাত ৮ টা ২০ মিনিটের সময় এ অগ্নিকাণ্ড ঘটে। মার্কেটে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে স্কুল কর্তৃপক্ষ। জানা গেছে, মার্কেটের একটি ডেকোরেশনের দোকান বন্ধ থাকায় বৈদ্যুতিক সংযোগ তারের শটসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হতে পারে এমন ধারণা করছেন দোকানিরা। এ ঘটনায় টুকের বাজারের ব্যবসায়ী ও জনসাধারণের চেষ্টায় রাত ৮ টা ৫০ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আসে । প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টা ২০ মিনিটের সময় শহীদ স্মৃতি টুকের বাজার স্কুল এন্ড কলেজ মার্কেটে আগুন লাগে। অল্প সময়ের মধ্যে আগুন মার্কেটের ভেতরে ছড়িয়ে পড়ে। এতে মার্কেটের ডেকোরেশনের দোকান, গুদামঘর ও কম্পিউটার প্রশিক্ষণের কেন্দ্র সহ কমপক্ষে ০৩টি দোকান ও ভেতরের সব মালামাল পুড়ে নষ্ট হয়ে যায়। শহীদ স্মৃতি টুকের বাজার স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ ইয়াকুব আলী জানান,মার্কেটে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুনে তিনটি দোকান, স্কুল এন্ড কলেজ মার্কেটের দোকানঘর সহ প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিপাতের খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ফোর্স নিয়ে ছুটে আসেন।এছাড়াও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। (সি/স-১৭ ডিসেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES দূর্ঘটনা বিষয়: