সিলেটের দক্ষিণ সুরমায় মোটরসাইকেল দূর্ঘটনায় ২ জন নিহত,আহত ১ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০ সিলকো ডেস্ক:-সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুরে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন। তারা তিনজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন। নিহতরা হচ্ছেন- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের দৌলতপুর গ্রামের কুতুব উদ্দিনের ছেলে তাহের (বয়স আনুমানিক ৩২) ও মাসুম (বয়স আনুমানিক ৩০)। আর দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বিদিইল গ্রামের আব্দুস সালাম (৩০) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বি.এম আশরাফ উল্যাহ তাহের সিলেটভিউ-কে তথ্যটি নিশ্চিত করেছেন। জানা গেছে, রোববার (২০ ডিসেম্বর) বেলা ২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুর বাজারে দক্ষিণ দিক থেকে আসা হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় মোটরসাইকেলের তিন আরোহীই গুরুতর আহন। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাপসাতালে নিয়ে আসলে ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত ডাক্তার প্রথমে মাসুমকে ও পরে তাহেরকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুস সালাম ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান বি.এম আশরাফ উল্যাহ তাহের। (সি/স-২০ ডিসেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES দূর্ঘটনা বিষয়: