কুলাউড়ায় অবৈধভাবে টিলা হতে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা Desk Desk News প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০ মারজান আহমদ কুলাউড়া থেকে:-মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১ নংভাটেরা ইউনিয়নের ইসলাম নগর গ্রামে সরকারি টিলা হতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। (২৭ ডিসেম্বর) রবিবার দুপুরে কুলাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে এক ঝটিকা অভিযানে কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের সিংহনাথ গ্রামের সবুজ মিয়ার ছেলে মামুন মিয়া(২০) কে সরকারি টিলা হতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে পিকআপ সহ আটক করা হয়। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪এর১৫(১) ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) নাজরাতুল নাঈম বলেন এই অভিযান অব্যাহত থাকবে। (সি/স-২৭ ডিসেম্বর-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: