নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন শরিফ উদ্দিন সরকার

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২০

লিমনউজ জামান(হরিপুর প্রতিনিধি):-দল মত নির্বিশেষে সকল ধর্মের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন হরিপুর উপজেলার ২ নং আমগাঁও ইউনিয়নের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী শরিফ উদ্দিন সরকার। তিনি বলেন ২০২০ সাল পুরো দেশ এবং পুরো বিশ্ব করোনা মহমারির মধ্যে দিয়ে সময় কাটিয়েছে । এখনো করোনা ভাইরাসের প্রকোপ রয়েছে আমরা আশা রাখছি ২০২১ সালে দ্রুত এই করোনার প্রকোপ কাটিয়ে উঠবো । ইতোমধ্যেই করোনা ভাইরাসের ভ্যক্সিন আনা নিয়ে কথা চলছে। যেহেতু করোনা ভাইরাস আক্রমণের ২য় ধাপ শুরু হয়েছে তাই সবাইকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরে থাকতে বলেছেন এবং বাইরে বের হইলে অবশ্যয় মাস্ক পড়তে বলেছেন৷ এছাড়াও তিনি বলেন যেহেতু আমি চেয়ারম্যান পদপ্রার্থী আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি নির্বাচিত হলে সবার জন্য কাজ করে যাবো। ইতোমধ্যেই শরিফ উদ্দিন সরকার স্থানীয় তাফসিরুল কোরআন মহফিল, মসজিদ, মন্দির, মাদ্রাসা, স্কুল-কলেজ এবং খেলাধুলা সহ বহু জায়গায় অনুদান দিয়েছেন৷

(সি/স-৩১ ডিসেম্বর-তা/ই)