ভুকশিমইল ইউনিয়ন বাসিকে নববর্ষের শুভেচ্ছা:মাওলানা আতিকুর রহমান

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২০

মারজান আহমেদ কুলাউড়া প্রতিনিধি:-ইংরেজি নববর্ষ ২০২১ কে স্বাগত জানিয়ে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ২নং ভুকশিমইল ইউনিয়নবাসী সহ কুলাউড়ার সর্বসাধারণকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আতিকুর রহমান।

তিনি সিলকো সংবাদের কুলাউড়া প্রতিনিধির সাথে সাক্ষাতের সময় এ বার্তা জানান। তিনি আরো বলেন নতুন বছর যেন সবার জীবনে কল্যাণের প্রদীপ হয়ে উঠে। আমি ভুকশিমইল ইউনিয়ন বাসিকে এবং সিলকো সংবাদের সকল কর্মকর্তাদের জানাই নতুন বছরের শুভেচ্ছা শুভ নববর্ষ।

শুভ হোক আগামীর দিনগুলো, উন্নয়ন এবং সম্ভাবনায় যেন এগিয়ে যায় ভুকশিমইল ইউনিয়ন এই প্রত্যাশা করি।

(সি/স-৩১ ডিসেম্বর-তা/ই)