কোম্পানীগঞ্জ বাসীকে হাজী আব্দুল ওয়াদুদের নতুন বছরের শুভেচ্ছা বার্তা শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১ ইংরেজী নববর্ষ ২০২১ উপলক্ষে কোম্পানীগঞ্জ ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী আব্দুল ওয়াদুদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বৈশ্বিক মহামারী করোনাকাল বিষাদময় বছর ২০২০ বিদায় নিয়েছে আমাদের কাছ থেকে । দিগন্তজুড়ে সম্ভাবনার আলো নিয়ে রাতের আঁধার কেটে নতুন সূর্য উদিত হবে। সেই সূর্যই হোক নব দিগন্তে আশার প্রজ্বলন। স্বজন হারানোর ব্যাথা আর করোনার আঘাতে জর্জরিত বিশ্ব ব্যবস্থায় পূনরায় ফিরে আসুক স্বাভাবিক জীবন যাত্রা। এটিই আমাদের প্রত্যাশা। হাজী আব্দুল ওয়াদুদ আরো বলেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। মহান স্বাধীনতার সূবর্ন জয়ন্তীর সন্ধিক্ষনে দাড়িয়ে করোনামুক্ত হয়ে উঠুক নশ্বর পৃথীবি। এটিই প্রত্যাশা। তিনি বলেন, নতুন বছর হোক করোনা মুক্তির এবং ২০২১ হোক সমৃদ্ধির। সবাইকে ইংরেজ নব বর্ষের শুভেচ্ছা। (সি/স-১ জানুয়ারী-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: