কোম্পানীগঞ্জে বই উৎসব উদ্বোধন করলেন ইউএনও সুমন আচার্য

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রী,শিক্ষকেএ উপস্থিতিতে বিপুল উৎসব উদ্দিপনায় বই উৎসব উদ্বোধন করা হয়।

আজ শুক্রবার (০১ ডিসেম্বর) সকাল ১১ টায় শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রছাত্রীদের বই বিতরণের মাধ্যমে বই উৎসবের উদ্বোধন করা হয়।

প্রতিষ্টানের গভর্নিং বডির সভাপতি মোঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক মোঃ আনর আলীর পরিচালনায় বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাজী শাহ গোলাম নবী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বদিউজ্জামান আহমদ।

এসময় আরো উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক মাওলানা লিয়াকত আলী, আবুল হাশেম,মোঃ এনামুল হক, জসিম উদ্দিন, ইমান উদ্দিন, মোঃ ইশারত আলী, খলিলুর রহমান, মাসুক রানা, আব্দুল হান্নান, রাসেল আহমদ, সোহরাব আহমদ, নুর মোহাম্মদ প্রমুখ।

(সি/স-০১ জানুয়ারী-তা/ই)