কোম্পানীগঞ্জের ধলাই নদীতে টাস্কফোর্স অভিযান:৪ লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১
নিজস্ব প্রতিবেদক:-কোম্পানীগঞ্জের ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন কালে ৮টি মামলায় ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার (৪ জানুয়ারী) উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের নেতৃত্বে পুলিশ ও বিজিবি’র সমন্বয়ে সকাল ১০ টা থেকে দুপুর ১ পর্যন্ত ৩ ঘন্টা ব্যাপী এই টাস্কফোর্স  অভিযান পরিচালিত হয়।
অভিযানে ৮ জন নৌকা মালিককে অবৈধভাবে ইজারাবর্হিভূত বালু উত্তোলন কালে কালে ৫০ হাজার টাকা করে সর্বমোট ৪ লক্ষ টাকা জরিমানা করে।
অভিযান শেষে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল বলেন,অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮ টি মামলায় ৫০ হাজার টাকা করে মোট ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন,সরকারী রাজস্ব ফাকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে আমাদের এই টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে।
(সি/স-০৪ জানুয়ারী-তা/ই)