কোম্পানীগঞ্জে চাচির সাথে পরকিয়া,চাচি-ভাতিজা আটক শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে চাচার অভিযোগে পরকিয়া জুটি ভাতিজা ও চাচিকে গ্রেফতার করেছে পুলিশ। ১০ জানুয়ারী রাত ১২ টায় নোয়াগাও গ্রামের আং গনির ছেলে এমদাদুল হকের অভিযোগে ভাতিজা লোকমান ও চাচীকে গ্রেফতার করেন এস আই আনোয়ার হোসন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত এমদাদুল হকের স্ত্রীর সাথে ভাতিজা লোকমানের পরকিয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। এ বিষয়টি এমদাদুল হকের চোখে পড়লে সংসারে অশান্তি নেমে আসে। পারিবারিক ও স্থানীয় শালিশের মাধ্যমে বেশ কয়েক বার চেষ্টা করেও ভাতিজা ও স্ত্রীর কাছে হেরে যান এমদাদুল। লোক লজ্জার ভয়ে অনেক দিন চেপে রেখেছিলেন বিষয়টি। শেষ পর্যন্ত ব্যার্থ হয়ে আইনের আশ্রয় নেন। এবিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার এস আই আনোয়ার বলেন, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ শেষে আইনি পদক্ষেপ নেয়া হবে। (সি/স-১০ জানুয়ারী-তা/ই) Download News PhotoCard SHARES অপরাধ বিষয়: