কোম্পানীগঞ্জ বাসীর ভালাবাসায় সিক্ত জাহাঙ্গীর আলম

Desk Desk

News

প্রকাশিত: ৯:১০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১

নিজস্ব প্রতিবেদক:-সদ্য ঘোষিত জেলা আওয়ামীলীগে কার্যনির্বাহী সদস্য পদে স্থান পাওয়া কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা শুভেচ্ছা জানিয়েছেন।

রবিবার (১১ জানুয়ারী) বিকাল ৪ টার সময় উপজেলা সদরস্থ জাহাঙ্গীর আলমের নিজ কার্যালয়ে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ,উপজেলা যুবলীগ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাব,উপজেলা ছাত্রলীগ, কাঁঠালবাড়ি আলিম মাদ্রাসা শিক্ষক কর্মচারী বৃন্দ, স্বেচ্ছাসেবকলীগ,তাতীলীগ,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান নেতৃবৃন্দ,থানা বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ,কাঁঠালবাড়ি মডেল যুব সংঘ, কাঁঠালবাড়ি সমাজ কল্যান ক্লাব,সানফ্লাওয়ার বিজনেস ফোরাম, পাথর বালু উত্তোলনকারী শ্রমিক ট্রেড ইউনিয়ন।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ,যুব লীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্ল্যাখ্য,জাহাঙ্গীর আলম কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নির্বাচিতের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন।এরপর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে আসীন ছিলেন।এছাড়াও আলী আমজদ-আপ্তাব আলী নেতৃত্বাধিন কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে আসীন থাকা কালীন সময়ে এডভোকেট লুৎফুর-নাসির খাঁন নেতৃত্বাধিন সিলেট জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট কমিটিতে কার্যনির্বাহী সদস্য পদে জায়গা পান।

কোম্পানীগঞ্জ বাসীর ভালাবাসায় সিক্ত জাহাঙ্গীর আলমকোম্পানীগঞ্জ বাসীর ভালাবাসায় সিক্ত জাহাঙ্গীর আলমকোম্পানীগঞ্জ বাসীর ভালাবাসায় সিক্ত জাহাঙ্গীর আলম

(সি/স-১৩ জানুয়ারী-তা/ই)