নির্বাচনের একদিন আগে পাবনার সুজানগর পৌর নির্বাচন স্থগিত

Desk Desk

News

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১

সিলকো ডেস্ক:-নির্বাচনের ভোট গ্রহনের মাত্র একদিন আগে পাবনার সুজানগর পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আপিল বিভাগের নির্দেশে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সুজানগর পৌরসভা নির্বাচন স্থগিত হওয়ার পর রিটার্নিং অফিসার পৌরসভার সব নির্বাচনী কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন বলে পাবনা নির্বাচন অফিস সুত্র নিশ্চিত করেছে।

জেলা নির্বাচন অফিস সুত্র জানায়, বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন থেকে উপজেলা নির্বাহী অফিসার ও সুজানগর পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে এ সংক্রান্ত্র  চিঠি আসে। এ চিঠি পাওয়ার পরই নির্বাচনী কার্যক্রম বন্ধ করা হয়েছে জানিয়ে সুজানগর পৌর এলাকায় মাইকিং করা হয়।
এর আগে গত ১৫ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি মজিবুর রহমান এবং বিচারপতি মহিউদ্দিন শামিমের সমন্বয়ে গঠিত বেঞ্চের দেয়া আদেশে দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় সুজানগর পৌরসভার নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ নির্বাচন সংশ্লিষ্টদেরে বিরুদ্ধে রুল জারি করা হয়। হাইকোর্ট গেজেটে প্রকাশিত বর্ধিত শহর এলাকার ভোটার তালিকা হালনাগাদ করে পাবনার সুজানগর পৌরসভার নির্বাচন করার নির্দেশ দেন।
পাবনার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার সিদ্দিকুর রহমান এবং একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার মোখছেদ আলী এক রিট আবেদনে বলেন, ১৯৯৮ সালে সুজানগর পৌরসভা প্রতিষ্ঠাকালে সাবেক সুজানগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মথুরাপুর, নারায়ণপুর ও কৃঞ্চপুর গ্রাম অজ্ঞাত কারণে পৌরসভা থেকে দেয়া হয়।পরবর্তী সময়ে সুজানগর পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান, মেয়র এবং রাজনৈতিক নেতাদের কাছে ওই তিন এলাকার জনসাধারণ পৌরসভায় অন্তভুক্তির জন্য আবেদন করে।
স্থানীয়রা জানান, ওই তিন এলাকার মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ তিন এলাকাকে পৌরসভায় অন্তভুক্তির জন্য যথাযথ কর্তৃপরে কাছে কয়েকবার আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ১৭ এপ্রিল এবং একই বছরের ৬ আগস্ট উল্লেখিত তিন এলাকা সুজানগর পৌরসভার অন্তভুক্ত করে সরকারি গেজেট প্রকাশিত হয়। চুড়ান্ত সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনের দাবিতে ইতোমধ্যে এলাকাবাসী কয়েক দফা মানববন্ধনসহ বিক্ষোভ সমাবেশ করেছেন।
এ অবস্থায় বাদীর আরজি আমলে নিয়ে হাইকোর্ট নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, কেবিনেট ডিভিশনের সচিব, অতিরিক্ত সচিব, পাবনার জেলা প্রশাসক, সুজানগর পৌরসভার মেয়র, সুজানগর উপজেলা নির্বাহী অফিসার, ভায়না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালন-২ অধিশাখার উপসচিব, সহকারী সচিবের বিরুদ্ধে রুল জারি করেন।
এদিকে আগের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২০ ডিসেম্বর ২ জন মেয়র এবং ৪৬ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন, এবং যাচাই বাচাই শেষে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়ে। সকল প্রার্থীই নির্বাচনে প্রতিক বরাদ্ধ পেয়ে ব্যাপক নির্বাচনি প্রস্তুতি গ্রহণ করে। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে নির্বাচন স্থগিতের নির্দেশ সম্বলিত নির্দেশনা পাবনায় আসে। পাবনা জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও প্রধান রিটার্নিং কর্মকর্তা, মাহবুবুর রহমান নির্বাচন স্থগিতের সত্যতা নিশ্চিত করে জানান, নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পাওয়ার পরই সুজানগর পৌরসভার নির্বাচন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পৌরসভাধীন সকল এলাকায় মাইকিং করে সকলকে জানিয়ে দেওয়া হয়েছে।

(সি/স-২৪ জানুয়ারী-তা/ই)