সিলেটে বঙ্গবন্ধু কমপ্লেক্স হচ্ছে

Desk Desk

News

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১

সিলকো ডেস্ক:-সিলেটে হচ্ছে বঙ্গবন্ধু কমপ্লেক্স। নগরীর লালাদিঘীরপার এলাকায় প্রায় ১৫ একর জায়গা নিয়ে নির্মিত হবে এটি। এ প্রকল্পের আওতায় থাকবে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দেলন, ৭ মার্চের ভাষণের নামে চত্বর, বিনোদন পার্ক ও মার্কেট। থাকবে নানা সুযোগ-সুবিধা। মিলবে নাগরিক প্রশান্তি। হবে মানুষের বিনোদনের স্থান।

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টায় নগরীর হোটেল স্টার প্যাসিফিকে সিলেটের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

এ প্রকল্পের উপর একটি ভিডিওচিত্র প্রদর্শন করেন নির্মাতা শাকুর মজিদ। ভিডিওচিত্রে প্রকল্পের নানা দিক তুলে ধরেন তিনি।

উপস্থাপনা শেষে শাকুর মজিদ বলেন, প্রকল্পটি পুরো ডিজাইন করে সিলেট সিটি কর্পোরেশনে জমা দেওয়া হয়েছে। প্রকল্পটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।

(সি/স-২৯ জানুয়ারী-তা/ই)