রাজনগরে প্রথম করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন মিলন বখত

প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২১

হারুনুর রাশীদ,রাজনগর প্রতিনিধি:-

রাজনগরে কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণের উদ্বোধন। প্রথমে গ্রহণ করলেন রাজনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত।

আজ রোববার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে তাঁর দেহে টিকা প্রয়োগের মাধ্যমে রাজনগরে আনুষ্ঠানিকভাবে করোনা টিকাদান কার্যক্রম শুরু হয়।

এতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান খাঁন,উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাই মিয়াসহ প্রমূখ।

রাজনগর উপজেলাসহ সারা দেশে আজ রোববার থেকে শুরু হয়েছে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকাদান কার্যক্রম।
টিকা নিতে এরইমধ্যে সিলেটের চার জেলায় সাড়ে ৩৬ হাজারেরও বেশি মানুষ অনলাইনে নিবন্ধন করেছেন।

 

(সি/স-০৮ ফেব্রুয়ারি-তা/ই)