ছাতকে গরু চুরি করার সময় পিকআপ সহ তিন গরু চোর আটক

Desk Desk

News

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২১

আব্দুছ ছালাম শাকিল ছাতক থেকে:-

আজ দুপুর অনুমান ০১. ঘটিকার সময় ছাতক বাজার স্কুল মার্কেটের সামনে থেকে একটি গাভী গরু চুরি করে পিকআপ গাড়ীতে তুলে পালিয়ে যাওয়ার সময় সংবাদ পেয়ে ছাতক থানার এসআই ইয়াছিন মিয়া , এসআই আতিকুল আলম ,পিএসআই এমদাদুল হক ফোর্সসহ স্থানীয় জনতার সহায়তায় গরুচোর ১। রিপন মিয়া(২৪) পিতা- হাদিছ আলী, সাং-শিমুলতলা লালপুর, থানা-ছাতক, জেলা- সুনামগঞ্জ , ২। সজিব মিয়া (২৪) পিতা- মৃত রফিক মিয়া , সাং জলালপুর , থানা-দক্ষিন সুরমা, সিলেট, এবং গাড়ীর ড্রাইভার ৩। জাহাঙ্গীর আলম(৩৫) পিতা- বোরহান উদ্দিন, সাং-নোয়াগাঁও, থানা-দোয়ারা বাজার, জেলা- সুনামগঞ্জ। চুর দের গ্রেফতার করতে সক্কম হয় ছাতক থানা ।

 

(সি/স-০৮ ফেব্রুয়ারী-তা/ই)