মাহমুদ-উস সামাদ চৌধুরীর মৃত্যুতে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের শোক

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২১

নিজস্ব প্রতিবেদক:-সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষে শোক জ্ঞাপনকারী সভাপতি জহির রায়হান এবং সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম বলেন,মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে সিলেটের রাজনৈতিক অঙ্গণ একজন দক্ষ অভিভাবক হারালো।ওনার মৃত্যুতে যে শূণ্যতা তৈরী হয়েছে তা কখনো পূরন হওয়ার নয়।

প্রসঙ্গত, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধিন অবস্থায় আজ দুপুরে ঢাকা ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাহমুদ উস সামাদ চৌধুরী।

(সি/স-১১ মার্চ-তা/ই)