আগামীকাল বাদ জুমা মাহমুদ-উস সামাদের জানাজা Desk Desk News প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২১ সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদুস সামাদ চৌধুরী কয়েসের মরদেহ আগামীকাল শুক্রবার (১২ মার্চ) সকাল ১১ টায় হেলিকপ্টারযোগে ফেঞ্চুগঞ্জ এসে পৌঁছবে। আর জানাযার নামাজ বাদ জুমা তাঁর নিজ বাড়ির সামনে অনুষ্ঠিত হবে। পরে তাঁর শেষ ইচ্ছানুযায়ী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। এই সিদ্ধান্ত নেয়ার সময় পারিবারের সদস্যদের পাশাপাশি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ড. আহমদ আল কবির, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (১১ মার্চ) ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মাহমুদ উস সামাদ চৌধুরী ১৯৫৫ সালের ৩ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন। (সি/স-১১ মার্চ-তা/ই) SHARES মৃত্যু সংবাদ বিষয়: