কোম্পানীগঞ্জে মেম্বারের বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ: ৫০ হাজার টাকা জরিমানা

Desk Desk

News

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২১

 

সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধ বিদ্যুৎ ব্যাবহারকারীর বিরুদ্ধে বিদ্যুৎ প্রশাসনের অভিযান পরিচালিত হয়।

উপজেলার ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আব্দুল খালেকের বাড়িতে অবৈধ বিদ্যুৎতিক লাইন ব্যাবহারের সময় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে অবৈধ বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে আব্দুল খালেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার ১১ এপ্রিল আনুমানিক বিকাল ২ টার সময় কোম্পানীগঞ্জ পল্লি বিদ্যুৎতের ডি.জি.এম সিরাজুল ইসলাম ও সহকারী কমিশনার(ভূমি) এরশাদ মিয়ার নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালিত হয়।

ডি.জি.এম সিরাজুল ইসলামের সাথে মুঠোফোনো যোগাযোগ করলে বলেন, মেম্বার আব্দুল খালেকের বাড়িতে অবৈধ বিদ্যুৎতিক লাইন আরো কয়েকবার বিচ্ছিন্ন করা হয়েছে কিন্তু পরবর্তীতে তারা আবার চোরাই লাইন ব্যবহার করে আসছে।এই বিষয়ে অভিযানের পূর্বে মেম্বারের বাড়িতে নোটিশ প্রেরণ করা হয়েছে ও আমাদের অফিসের কর্মরত লোক যোগাযোগ করেছে কিন্তু তারা দাবি করে তারা কোনো অবৈধ বিদ্যুৎতিক লাইন দ্বারা বিদ্যুৎ আনয়ন করছে না। ঘটনাস্থলে আসার পর দেখা যায় একটি অবৈধ লাইন রয়েছে। তাই লাইনটি বিচ্ছন্ন করে তার ব্যবহৃত মিটারটি নিয়ে আসা হয়। পূর্ব নোটিশের উত্তর না দেওয়ায় ও বার বার চোরাই লাইন দিয়ে বিদ্যুৎ ব্যবহার এবং অবৈধ বিদ্যুৎ ব্যবহারের জন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আগামী ২৪ঘন্টার মধ্যে ৫০ হাজার টাকা জরিমানা না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(সি/স-১২ এপ্রিল-তা/ই)