টুকের বাজার স্কুল এন্ড কলেজ জামে মসজিদের বেইস ঢালাই কাজের শুভ উদ্বোধন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২১ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শহীদ স্মৃতি টুকের বাজার স্কুল এন্ড কলেজ জামে মসজিদের বেস ঢালাই নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় শহীদ স্মৃতি টুকের বাজার স্কুল এন্ড কলেজের আইসিটি ভবনের পাশে জামে মসজিদের বেস ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও গভর্নিং বডি সভাপতি মোঃ ইয়াকুব আলী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হুমায়ুন কবির মছব্বির, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, শহীদ স্মৃতি টুকের বাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাজী শাহ গোলাম নবী, উপজেলা বিএনপির উপদেষ্টা আবু তাহের মেম্বার, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান মোঃ সফর মিয়া, সাবেক কৃষি ব্যাংক কর্মকর্তা আঃ আউয়াল, অভিভাবক সদস্য দানিছ মিয়া, মসজিদ নির্মাণ কমিটির সভাপতি রমজান আলী, বাবর আলী, ঈমান আলী, ইয়াছিন মিয়া আলী আজম, মুসলিম মিয়া, আজিজ মিয়া, রফিকুল ইসলাম প্রমুখ। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন টুকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইয়াহিয়া বিন ওসমান। (সি/স-১৩ এপ্রিল-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: