ধলাই নদীতে পাথর শ্রমিকের মৃত্যু: নিরাপত্তা বাহিনীর দায়সারা ভাব শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১ কোম্পানীগঞ্জের ধলাই নদী থেকে চীপ পাথর চুরি করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে।নিহত শ্রমিক সিলেটের জালালাবাদ থানার নোয়াগাও গ্রামের ইউনুছ আলীর পুত্র জহির আলম (২০)। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভোর আনুমানিক ০৪ টা ৩০ মিনিটের সময় ধলাই নদী থেকে চুরি করে চীপ পাথর উত্তোলনের সময় ঝড়ের কবলে পড়ে এই দূর্ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শ্রমিকরা বাঙ্কার থেকে চিপ পাথর চুরি করে আসছে। বিজিবি ও রোপওয়ে নিরাপত্তা রক্ষী বাহিনীর সদস্যদের ম্যানেজ করে তারা চীপ ও নুড়ি পাথর চুরি করে আসছে। ভোলাগঞ্জ রোপওয়ের ৩৫৯ একর ভূমির প্রায় ৯০ ভাগজুরেই নানান খানা খন্দক ও ধলাই নদীতে বিলীন করে দিয়ে স্থানীয় পাথর খেকুরা।১৯৬৪-৬৯ সালে সোয়া দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত ভোলাগঞ্জ রোপওয়ে প্রকল্পের দৈর্ঘ্য ১৮ দশমিক ৬ কিলোমিটার ও টাওয়ার এক্সক্যাভেশন প্লান্টের সংখ্যা ছিল ১২০টি। ভোলাগঞ্জে লোডিং স্টেশন (বাঙ্কার) থেকে পাথর বাকেটে করে সরাসরি পাশ্র্ববর্তী উপজেলায় ছাতকে খালাস স্টেশনে নিয়ে যাওয়া হতো। তবে ১৯৯৪ সালের পর থেকে এ পদ্ধতিতে পাথর উত্তোলন-পরিবহন বন্ধ রয়েছে। এই সুযোগে স্থানীয় পাথর খেকুরা রোপওয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আরএনবি সদস্য ও বিজবিকে ম্যানেজ করে প্রকাশ্যেই পাথর লুট করে আসছে। সম্প্রতি বিজিবি ও আরএনবির দূর্ণীতিবাজ কর্তাদের ম্যানেজ করে পাথর লুট করে আসছে স্থানীয় দালালচক্র। সরেজমিনে গিয়ে দেখা যায়,রোপওয়ের ৯ ও ১০ নাম্বার খুটির আশে পাশে ছোট ছোট বারকি নৌকা দিয়ে পাথর লুট করা হচ্ছে।এই সব নৌকা থেকে বিজিবি ও আরএনবির নাম ভাঙ্গিয়ে ৩ হাজার টাকা আদায় করছে স্থানীয় দালাল আতাবুর গং।সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে বিজিবি সদস্যরা নৌকাযুগে পাথর লুটেরাদের তারাতে ব্যাস্ত হয়ে পরে। আজ (১৫ এপ্রিল) ভোরে কয়েকজন পাথরচোর সঙ্গবদ্ধ হয়ে পাথর চুরি করতে গেলে কাল বৈশাখি ঝড়ের কবলে পড়লে নৌকা ডুবিতে এক শ্রমিক নিহত হয়।সকাল ১১ টার সময় ডুবুরির সাহায্যে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করলেও ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বিজিবি ও আরএনবি প্রশাসন। স্থানীয় জনতার মুখে বিষয়টি প্রকাশ পেলে প্রথমে সংবাদকর্মী পরে পুলিশ প্রশাসনের কাছে সংবাদটি পৌছায়। লাশ গুমের চেষ্টাকালে কোম্পানীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ বিষয়ে জানতে চাইলে রোপওয়ে নিরাপত্তা রক্ষী আরএনবি ইনচার্জ এএসআই মাহতাব উদ্দিন শ্রমিক নিহতের ঘটনা অস্বীকার করে বলেন,এখানে কেউ নিহত হয়েছে কি না তা আমি জানিনা।তবে উজানে অবস্থিত রোপওয়ের ভূমি ব্যাতিত জলাবস্থান রোপওয়ের সম্পত্তি থেকে কেউ লুটপাট করলে তা দেখার প্রয়োজনবোধ করেন না বলে জানান এই নিরাপত্তা কর্মকর্তা। কিছুদিন আগেও ভোলাগঞ্জ রোপওয়ের প্লান্টিং মেশিনের নীচ থেকে দিনেরবেলায় প্রকাশ্যে পাথর লুটের সংবাদ প্রচার হলেও টনক নড়েনি উপজেলা প্রশাসন কিংবা নিরাপত্তার দায়িত্বে থাকা আরএনবি সদস্যরা। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল বলেন,কিছুদিন যাবত ভোলাগঞ্জ রোপওয়ের আশে-পাশে থেকে চীপ ও নুড়ি পাথর চুরি হয়ে আসছে।চীপ ও নুড়ি পাথর চুরি করতে গেলে আজ ভোরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে এক শ্রমিক নিহত হয়। (সি/স-১৫ এপ্রিল-তা/ই) Download News PhotoCard SHARES দূর্ঘটনা বিষয়: