কোম্পানীগঞ্জে মাথা গুজার ঠাই হারালো অসহায় তিন পরিবার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২১ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বর্ণিগ্রামের তিন বসতঘর পুড়ে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। গত বৃহস্পতিবার (৮ মার্চ) বিকালের দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। বিদ্যুতের শর্ক শার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয় বলে ক্ষতিগ্রস্থরা জানায়। প্রত্যক্ষদর্শী স্থানীয় এখলাছুর রহমান জানায়, বৃহস্পতিবার বিদ্যুতের শর্ক শার্কিট থেকে বর্ণিগ্রামের গেদা মিয়া এর ঘরে আগুন ধরে গেলে মুহুর্তেই আগুন তার পিতা মনাফ মিয়া ও ছোট ভাই লাল মিয়ার ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আসলেও আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ গেদা মিয়া জানায়, পরিবারের সবাই বিভিন্ন কাজে ঘরের বাহিরে অবস্থায় আগুন ধরে গেলে মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে তিনটি ঘরে পুড়ে ছাই হয়ে যায়। আগুনে আনুমানিক ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ক শার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। স্থানীয়দের চেষ্টায় আগুন বন্ধ হওয়ার পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসেন। স্থানীয় চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রোকন জানান, আগুনে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো মানবেতর জীবণ-যাপন করতেছে। তাদের সহায়তা প্রয়োজন। আগুনে পুড়ে যাওয়ার ২৪ ঘন্টা পার হয়ে গেলেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা সদস্যরা কেউই খোজ নেননি বলে জানান ক্ষতিগ্রস্ত আমেনা বেগম। তিনি আরও জানান,গত রাতে কাল বৈশাখি ঝড়ের সাথে খোলা আকাশের নীচে লড়াই করে আজকে বেচে আছে।তিনি তার পরিবারের পাশে দাড়াতে বিত্তশালীদের অনুরোধ করেন। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়ানোর আস্বাস দিয়েছেন তরুন রাজনীতিবীদ ও আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন ইমাদ।তিনি জানান,আগামীকাল প্রবাসী ও বিত্তশালীদের কাছ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্যে অর্থ তহবিল ঘটন করা হবে।খুব শিগ্রই তাদের নতুন ঘর তৈরী করে দেওয়ার আর্থিক সহায়তা দেওয়া হবে। তিনি আরও জানান,উপজেলার দানশীল ব্যাক্তিরা যদি এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ায় তবে তারা আবারও উঠে দাড়াতে পারবে। (সি/স-১০ এপ্রিল-তা/ই) Download News PhotoCard SHARES দূর্ঘটনা বিষয়: