নজরুল ইসলামের মৃত্যুতে আওয়ামী স্বেচছাসেবক লীগের শোক প্রকাশ Desk Desk News প্রকাশিত: ২:১৪ পূর্বাহ্ণ, মে ৮, ২০২১ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক ও পূর্ব ইসলাম পুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (২৭) ইন্তেকাল করেছেন। আজ (০৭ মে) ভোর ৫ টার সময় শারীরিভাবে অসুস্ততাবোধ করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।চিকিৎসারত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা জরুরি চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ বাদ জুম্মা বেলা ২ টা ৩০ মিনিটের সময় ঢালার উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্টিত হয়। ছাত্রলীগ নেতা নজরুল ইসলামের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিলেট জেলা স্বেচছাসেবক লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন মায়া,কৃষি বিষয়ক সম্পাদক ইমরান জাকির,জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রুবেল আহমেদ, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচছাসেবক লীগ নেতা ফরিদ আহমদ,গোলজার আহমদ,সাংবাদিক তারিকুল ইসলাম ও সাইফুল আলম। এক যৌথ শোক বার্তায় উপজেলা আওয়ামী স্বেচছাসেবক লীগের নেতৃবৃন্দরা বলেন, নজরুল ইসলামের মৃত্যুতে উপজেলা আওয়ামী স্বেচছাসেবক লীগ অত্যন্ত মর্মাহত। তার মত একজন “বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক উপজেলায় খুব কম”। তার মৃত্যুে কোম্পানীগঞ্জ ছাত্রলীগে এক বিরাট শূন্যতা তৈরি হলো। এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। (সি/স-০৮ মে-তা/ই) SHARES প্রচ্ছদ বিষয়: