বিয়ের দিনে বজ্রপাতে বরের মৃত্যু শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, মে ১, ২০২১ নীলফামারীর কিশোরগঞ্জের বিয়ের দিন সকালে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও তিন জন। শনিবার (১ মে) উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত কবিনুর রহমান ওরফে মাহেল (২৬) নীলফামারীর একই গ্রামের মোকতার হোসেনের ছেলে। এলাকাবাসী জানান, শনিবার সকালে কবিনুর রহমান (মাহেল) আরও তিন জন শ্রমিকসহ ধান কাটতে যান। এ সময় আকাশ কালো হয়ে হালকা ঝড়ো বাতাসসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। কিন্তু হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনিসহ চার জন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাহেলকে মৃত ঘোষণা করেন। শনিবার রাতে পাশের বালাপাড়া গ্রামে তার বিয়ের পিড়িতে বসার কথা ছিল। আহতরা হলেন একই গ্রামের মৃত মফেল উদ্দিনের পুত্র রফিকুল ইসলাম (৪৫), মজিদুল ইসলামের পুত্র স্বাধীন ইসলাম (৩২) ও খোটেয়া মামুদের পুত্র নাজমুল ইসলাম। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রফিকুল ইসলাম ও নাজমুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর কর হয়। পুটিমারী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবু সায়েম লিটন বজ্রপাতে কবিনুর রহমানের (মাহেল) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। (সি/স-০১ মে-তা/ই) Download News PhotoCard SHARES প্রচ্ছদ বিষয়: