অষ্টম বারের মতো শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন ওসি আহাদ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, জুন ৭, ২০২১ আইন শৃংখলা সহ সার্বিক পরিস্থিতিতে বিশেষ ভূমিকা রাখায় গোয়াইনঘাট থানার ৪ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে। শ্রেষ্ঠ সার্কেল. শ্রেষ্ট অফিসার ইনচার্জ এবং এসআই দের মধ্যে ২য় এবং বিশেষ পুরস্কার সহ মোট ৪ টি পুরস্কার টীম গোয়াইনঘাটের অনুকূলে। সোমবার (৭ জুন) দেশ ব্যাপি এই প্রথম অভিন্ন মানদন্ডের ভিত্তিতে উর্ধ্বতন কর্মকর্তাদের নিবিড় পর্যালোচনায় আবারো টীম গোয়াইনঘাট সিলেট জেলার মধ্যে সকল ক্যাটাগরিতে তাদের শ্রেষ্টত্ব প্রমাণ করলো। জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ হেডকোয়ার্টার প্রণীত অভিন্ন মানদণ্ডের আলোকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ঠ সার্কেল প্রবাস কুমার সিংহ, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ আব্দুল আহাদসহ জেলার ২য় সাব-ইন্সপেক্টর মাসুম আহমদ সম্মাননা স্মারক পেয়েছেন। বিশেষ পুরস্কারে পুরস্কৃত হন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই খালেদ মিয়া। এ সময় জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জানা যায়, আইশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সফলতা পাওয়ায় এ সম্মাননার জন্য মনোনীত করা হয় তাঁদেরকে। উল্লেখ্য যে এ নিয়ে অষ্টমবারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ। (সি/স-০৭ জুন-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: