পুলিশ চেকপোস্ট বসেছে বঙ্গবন্ধু মহাসড়কে

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, জুন ৮, ২০২১

পুলিশ চেকপোস্ট বসেছে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের খাগাইল নামক স্থানে।মঙ্গলবার ০৭ জুন বিকাল ৫ টায় কোম্পানীগঞ্জের খাগাইল নামক স্থানে পুলিশ চেকপোস্ট কার্যক্রম উদ্বোধন করেন (গোয়াইনঘাট সার্কেল) সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ।

পুলিশ চেকপোস্ট উদ্বোধনের সময় প্রবাস কুমার সিংহ বলেন, সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের সাথে দেশের বিভিন্ন প্রান্তের যোগাযোগের একমাত্র সড়কপথ বঙ্গবন্ধু মহাসড়কে চেকপোস্ট বসানোর ফলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকবে।

তিনি আরও জানান, সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন (পিপিএম)মহোদয়ের নির্দেশে স্থাপিত এই চেকপোস্ট।এই পুলিশ চেকপোস্ট বসানোর ফলে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটের আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগী ভূমিকা পালন করবে।

দেশের বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার পর্যটক প্রতিদিনই ঘুরতে আসে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে। আগত পর্যটকদের নিরাপত্তায় এই পুলিশ চেকপোস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সেই সাথে মাদক চোরাচালান রোধে এবং মাদককারবারীদের নির্মূলে এই চেকপোস্ট সহায়ক ভূমিকা পালন করবে।এছাড়াও লাইসেন্স বিহীন মোটরযান, লাইসেন্সবিহীন চালকদের সনাক্ত করনসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণে এখানে ট্রাফিক পুলিশের একটি টিম সর্বদা দায়িত্ব পালন করবে।

সময় এএসপি প্রবাস কুমার সিংহ ছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল জাহান কাজল।আরও উপস্থিত ছিলেন শহর ও মোটরযান পরিদর্শক মারেকুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক মিজানুর রহমান,কোম্পানীগঞ্জ থানা ও সালুটিকর পুলিশ ফাঁড়ির ফোর্স।

এ সময় কাগজবিহীন ৫ টি মোটরসাইকেল আটক এবং ৫ টি সিএনজি চালিত অটোরিকশার কাগজের মেয়াদ পার হওয়ায় তাদেরকে অর্থদণ্ড মামলা দেওয়া হয়।

(সি/স-০৮ জুন-তা/ই)