গোলাপগঞ্জে সংবর্ধিত হলেন জেলা আ’লীগ সদস্য শাহিদুর রহমান চৌধুরী শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জুন ২৮, ২০২১ সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ বলেছেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাই হলেন আওয়ামী লীগের প্রাণ। তারা সকল ধরণের লোভ-লালসার উর্ধ্বে ওঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেগড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব তৃণমূল নেতাদের সম্মানার্থে গ্রামকে শহর বানানোর ঘোষণা দিয়েছেন। এজন্য দলের নেতাকর্মীদের সকল মতানৈক্য ভুলে আরো ঐক্যবদ্ধ হতে হবে। ভিশন-২০৪১ বাস্তবায়নের মাধ্যমে দেশকে উন্নত করে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাতে গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম চৌধুরী মসনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহমুদ আহমদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা সমসের আহমদ চৌধুরী (হাসান)। সাদেকুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তাহের আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা নান্টু আহমদ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আহমদ, শাহজাহান আহমদ টিপু, যুবলীগ নেতা সামাদ আহমদ, জেলা যুবলীগ নেতা রেদওয়ান আহমদ চৌধুরী রাহি প্রমুখ। এরআগে স্থানীয় নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগ নেতা শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ ও উপজেলা আওয়ামী লীগ নেতা মাহমুদ আহমদ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান। (সি/স-২৮ জুন-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: