বন্যা ক্ষতিগ্রস্থদের পাশে কোম্পানীগঞ্জ প্রশাসন

Desk Desk

News

প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২১

সিলকো ডেস্ক:- অতিরিক্ত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানিতে সিলেটের কোম্পানীগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৪ ইউনিয়নের প্রায় অর্ধ-শতাধিক গ্রামের ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। পূর্ব ইসলামপুর ইউনিয়নের চাঁনপুর গ্রাম বন্যায় ভাঙ্গনের কবলে পড়েছে। এ গ্রামের ভাঙ্গনের শিকার দু’টি ঘর ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে। এ গ্রামের ১৯০ টি পরিবার ভাঙ্গন আতঙ্কে দিন পার করছে।

বুধবার (৩০ জুন) ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী চাঁনপুর ও রাধানগর গ্রাম পরিদর্শন করে ৩০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য। এসময় উপস্থিত ছিলেন পিআইও বিদ্যুৎ কান্তি দাস, ইসলামপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, পূর্ব ইসলামপুর ইউপির চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া প্রমুখ।
পূর্ব ইসলামপুর ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া জানান, আমার ইউনিয়নের বেশিরভাগ গ্রাম বন্যা কবলিত। বিশেষ করে চাঁনপুর, রাধানগর, রংপুর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য জানান, বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। চাঁনপুর গ্রামে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জমি সহ দূর্যোগ সহনীয় ঘর দেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

(সি/স-০১ জুলাই-তা/ই)