সাংবাদিক সাইফুল ইসলামের উপর মিথ্যা মামলার নিন্দা জানিয়েছে প্রত্যাশা সমাজ কল্যাণ যুব সংঘ Desk Desk News প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০২১ সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরি পরিষদের সদস্য,জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নগরনিউজ ২৪ডটকমের সম্পাদক,সমাজ হিতৈষী মো: সাইফুল ইসলামের উপর ডিজিটাল নিরাপত্তা আইনে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও বানোয়াট কল্পনা কাহিনী লিখে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ৩নং খাদিমনগর ইউনিয়নের প্রত্যাশা সমাজ কল্যাণ যুব সংঘ। বৃহস্পতিবার (১লা জুলাই) প্রত্যাশা সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ সাইদুল ইসলাম সোহেল ও সেক্রেটারি তাপস নায়েক স্বাক্ষরিত এক বিঙপ্তিতে এই নিন্দা জানানো হয়েছে। নেতৃবৃন্দ বলেন,সাংবাদিক মোঃসাইফুল ইসলাম সাংবাদিকতার পাশাপাশি একজন নিবেদিত সমাজকর্মী হিসেবে সিলেট সদর উপজেলার আপামর মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।সর্বমহলে তার সততা ও মানবহিতৈষী কর্মকাণ্ড প্রসংশানীয়।একটি চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী গোষ্ঠীর অপকর্মের সংবাদ প্রকাশ করায় চাঁদাবাজ চক্রটি তাকে হেরেজম্যান্ট করার জন্য প্রতিহিংসা মূলক এই মামলা দায়ের করেছে। নেতৃবৃন্দ আরো বলেন,ক্লিন ইমেজের অধিকারী সাইফুল ইসলামের জনপ্রিয়তায় ঈর্ষানিত্ব হয়ে একটি কুচক্রী মহল এই অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে।আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, অনতিবিলম্বে বানোয়াট ও ভিত্তিহীন এই মামলা প্রত্যাহারের জোর দাবী জানাচ্ছি।অন্যতায়,লকডাউন পরবর্তীতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। (সি/স-০৩ জুলাই-তা/ই) SHARES অপরাধ বিষয়: