বজ্রপাতে নিহতদের পরিবারকে অর্থ ও খাদ্য তুলে দিলেন ইউএনও সুমন আচার্য Desk Desk News প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২১ কবির আহমদ:-বজ্রপাতে নিহত দুইজনের পরিবারকে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা ও খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য। বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা ৬ টার সময় আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন পিআইও বিদ্যুৎ কান্তি দাস, সাংবাদিক তরিকুল ইসলাম, কবির আহমদ প্রমূখ। উল্লেখ্য গত ৭ জুলাই সকাল সাড়ে ৯টায় কোম্পানীগঞ্জের দক্ষিণ রনিখাই ইউনিয়ন আড়াইনলি বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হয় দিগেস বিস্বাস ও প্রাণেশ বিস্বাস নামের দু’জন। (সি/স-০৮ জুলাই-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: