৩৩৩ নাম্বারে কল দিয়ে সহায়তা চাইলে বাড়িতে খাদ্য পৌছে দিব, ইউএনও সুমন আচার্য Desk Desk News প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২১ ছোট্ট এই জনপদ কোম্পানীগঞ্জ। অন্যতম গুরুত্বপূর্ণ বানিজ্যিক কেন্দ্র হিসেবে উপজেলাটির সুনাম দেশব্যাপী হলেও দারিদ্রপিরিতের সংখ্যাই বেশী। প্রধান পেশা পাথর ও বালু শ্রম। ছোট ছোট বিল-জলাশয় থাকায় অধিকাংশ মানুষ শ্রম হিসেবে মাছ ধরাই ভালো বাসে।মৎসজীবিরা বেচে আছে জলের সাথে মিতালি গড়ে।জল তাদের জীবিকার যোগান দেয়।আবার জলই তাদের অধিকাতরতার কারন হয়ে দাঁড়ায়।যখন পাহাড়ি বন্যা এসে এই জনপদে হানা দেয় তখন মৎসজীবীসহ শ্রমজীবীরা দারিদ্রতায় কাতরায়। সেই শ্রমজীবী মানুষের দুঃসময় পাহাড়ি বন্যার ভয়ালতার মাঝেও নৌকাযোগে ঘুরে বেড়ায় কোম্পানীগঞ্জের সর্বময় নির্বাহী সুমন আচার্য। খোজে বেড়ায় মানুষের বেদনা প্রসমনের উপায়।আর্তের পাশে দাঁড়ায়। তুলে দেয় খাবার।উপজেলার ৬ টি ইউনিয়নের দরিদ্র-অসহায় পরিবারদের খোজে বের করে খাদ্য সামগ্রী প্রদান করেন। কখনও কোন অসহায় মানুষ উনার অফিসে গেলে কাউকে তিনি বিমুখ করেননি। আন্তরিকতার সহিত কথাগুলো শুনে যথা সম্ভব তাকে সহযোগিতা দিয়ে আসছেন। গত বছর বন্যায় আশ্রয় কেন্দ্রে উঠা বানবাসী মানুষদের বিভিন্ন সমস্যার সমাধানে ঘুরে বেড়িয়েছেন এক আশ্রয়ান থেকে অন্যত্র আশ্রয়ানে। বর্তমান বর্ষায় বন্যার্তদের মাঝে এ ধারাবাহিকতা তিনি বজায় রেখেছেন। বর্তমান করোনা মহামারীতে একাই সামলাচ্ছেন পুরো উপজেলার আইন শৃঙ্খলার কাজ। দিনের অধিকাংশ সময়ই পার করছেন জনসাধারণকে সচেতন করতে বিভিন্ন বাজার এবং জনবহুলস্থানে অভিযানের মাধ্যমে। এত ব্যস্ততার মধ্যেও ভূলে যাননি অসহায় মানুষদের সহযোগিতার কথা। যেখানেই অসহায় বৃদ্ধ মানুষ দেখছেন গাড়ি থামিয়ে তাদের হাতেই তুলে দিচ্ছেন পুষ্ঠি সমৃদ্ধ গুড়াদুধসহ শুকনো খাবার। বন্যার্ত ও লকডাউনের কারনে কর্মসংস্থান হারানো অস্বচ্ছল-অসহায় ২ হাজার ৩ শত টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিয়ে পাশে থেকেছেন।তুলে দিয়েছেন চাল,ডাল,তেল,সেমাই,চিনি,লবন। উপজেলার দরিদ্র ও অসহায় ২১২টি পরিবারের শিশুদেরকেও শিশু খাদ্য প্রদান করেছেন। শিশু খাদ্য তালিকায় রয়েছে গুড়ো দুধ, চিনি, সুজি, বিস্কুট ও সয়াবিন তেল। এ সময় গো খাদ্য সঙ্কটে থাকা প্রান্তিক কৃষকদের মধ্যেও ১৯০ বস্তা রেডিমিক্স গো-খাদ্য বিতরণ করা হয়। এছাড়াও আসন্ন ঈদ উল আজহার পূর্বে ১ হাজার ৭ শত ৫১ পরিবারের মাঝে ১০ কেজী করে ভিজিএফ’র চাল বিতরণ করা হবে বলে জানান ইউএনও সুমন আচার্য। উপজেলার চাঁনপুরে পাহাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত ও নদী ভাঙ্গনের শিকার ৫ টি পরিবারকেও আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন। মানুষ মানুষের জন্য এই কথাটুকু মনের মধ্যে লালন করে চালিয়ে যাচ্ছেন এসকল মানবিক কাজ। কথা হয় মানবিক ইউএনও সুমন আচার্যের সাথে। তিনি জানান, কোম্পানীগঞ্জবাসীকে হৃদয় উজাড় করে সেবা দিতে চাই। বদলী যোগ্য চাকুরী হয়তো কোন একদিন বদলী হয়ে অন্যত্র চলে যাব। আর কোন দিন হয়তোবা আসা হবে না।ইউএনও হিসেবে কোম্পানীগঞ্জে আমি প্রথম দায়িত্ব পালন করছি।আমি চাই আমার কর্মের মাধ্যমে শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে চিরদিন বেচে থাকি। কোম্পানীগঞ্জে কোনো অসহায় ও অসচ্ছল পরিবারের কেউ ক্ষুধার্ত থাকবেনা। জাতীয় হটলাইন ৩৩৩ নাম্বারে কল দিয়ে সহায়তা চাইলে বাড়িতে খাদ্য পৌছে দিব।যতদিন এখানে আছি নিঃস্বার্থভাবে কোম্পানীগঞ্জবাসীর সেবা করে যাবো। বর্তমানে একটি কঠিন সময় অতিবাহিত হচ্ছে। এ সময়ে সকলকে স্বাস্থ্যবিধি মেনে বিনা প্রয়োজনে ঘর থেকে বাহির না হওয়ার অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন, এই দুঃসময়ে সকল বিত্তবান মানুষজনকে অসহায় মানুষের পাশে থেকে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান । (সি/স-১৪ জুলাই-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: