কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অনাকাঙ্ক্ষিত সেই ঘটনার সমঝোতা হয়েছে

Desk Desk

News

প্রকাশিত: ৩:৩৪ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২১

 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জুলাই রাতে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত এক যুবকের চিকিৎসায় অবহেলা জনিত বিষয় নিয়ে নিহতের আত্মীয় ও চিকিৎসকদের মধ্যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার সমঝোতা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে দুই পক্ষের উপস্থিতিতে এই সমঝোতা সম্পন্ন হয়।ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিনের প্রচেষ্টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান রাসেল উপস্থিতিতে অনাকাঙ্ক্ষিত ঘটনার সমঝোতা হয়।

উল্লেখ্য গত ১১ জুলাই রাত ৯টায় বিদ্যুতের শটে আহত এক কিশোরকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্বজনেরা। কর্তব্যরত চিকিৎসক রোগীকে সকল পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষনা করে। মৃত যুবকের লাশ বাড়িতে নিয়ে যাওয়ার পরে স্বজনেরা মনে করে সে জীবত রয়েছে। তখন তাৎক্ষণিকভাবে তাকে উন্নত চিকিৎসার জন্যে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠায়।এরপর রোগীর স্বজন ও স্থানীয় যুবকেরা হাসপাতালে এসে কর্তব্যরত চিকিৎসকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। যদিও ওসমানী হাসপাতালে পাঠানোর পরে জানাযায় রোগী অনেক আগেই মৃত্যু বরণ করেছে।
এব্যপারে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা থানায় লিখিত অভিযোগ দিতে চাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন ও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে রোগীর স্বজন ও স্থানীয় যুবকেরা মুচলেকা প্রদান করে যে, সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের সাথে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ক্ষমা প্রার্থী এবং ভবিষ্যতে এধরনের কোন ঘটনা তারা করবে না। হাসপাতাল কর্তৃপক্ষ মুচলেকা পেয়ে সন্তুষ্ট হয়ে অভিযোগটি প্রত্যাহার করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার শরমিতা আচার্য, আরিফুল ইসলাম রুবেল, প্রভাকর রায়, ইউ/পি সাবেক সদস্য খুর্শিদ মিয়া, আওয়ামিলীগ নেতা জামির হোসেন, যুবলীগ নেতা আব্দুল খালেক, জীবন মিয়া, শাহ আলম প্রমূখ।

(সি/স-১৫ জুলাই-তা/ই)