ছাতক মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলামে ঈদ শুভেচ্ছা

Desk Desk

News

প্রকাশিত: ৯:৫০ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২১

 

আব্দুছ ছালাম শাকিল ছাতক থেকে:-

মুসলমান ধর্মাবলম্বীদের সব চাইতে বড় উৎসব পবিত্র ঈদ উল আজহা।

ঈদুল আযহা উপলক্ষ্যে আমার প্রাণ প্রিয় ছাতক উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ড পরিবার সহ দেশবাসী, রাজনৈতিক নেতাকর্মী ও দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীদের প্রবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ছাতক উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম

পবিত্র ঈদ-ঊল আযহা উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তায় শহিদুল ইসলাম বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস আমাদের জীবনযাত্রাকে ব্যাহত করলেও অত্যান্ত খুশি ও আনন্দ নিয়ে আমাদের মাঝে পবিত্র ঈদ উল আজহার আগমন।

প্রাণঘাতী করোনা সরে নতুন প্রাণের সঞ্চার হোক দেশ দিগন্তজুড়ে। স্বাস্থ্যবিধি মেনে উদযাপিত হোক এবারের ঈদ।

ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ। পবিত্র এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি। দেশবাসী সকলকে জানাই পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন।

পবিত্র ঈদ উল আজহা থেকে শিক্ষা ধারণ করে সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান শহিদুল ইসলাম।

পবিত্র এই ঈদে সকলের উপর মহান আল্লাহর রহমত বর্ষিত হোক। এবং করোনা মহামারি থেকে আল্লাহ সকল কে হেফাজত করুন।

পরিশেষে মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম ঈদ শুভেচ্ছা ও মোবারাকবাদ জানান।

(সি/স-২০ জুলাই-তা/ই)