কোম্পানীগঞ্জ আল-ইহসান ছাত্র পরিষদের ঈদ সামগ্রী বিতরণ সম্পন্ন

Desk Desk

News

প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২১

 

সিলকো ডেস্ক:-১৯ জুলাই রোজ সোমবার স্থানীয় টুকের বাজার সংলগ্ন চকবাজারে কোম্পানিগঞ্জ আল-ইহসান ছাত্র পরিষদের পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষ ও অসচ্ছল পরিবারে ত্রাণ ও ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

ত্রান-সাহায্য বিতরণের কার্যক্রম পরিদর্শন করেন অত্র সংগঠনের উপদেষ্টা জনাব,এখলাছুর রহমান প্রিন্স।
এ-সময় তিনি বলেন অনেক বড় বড় সংগঠন এই করুনাকালীন সময়ে যেখানে নিস্তব্ধ,নির্বিকার হয়ে আছে সেখানে ছাত্র সংগঠন এই মানব কল্যাণ মূলক কাজ করে সুধী মহলের প্রশংসা কুড়াচ্ছে এবং মানবতার কল্যাণে কাজ করে মহান প্রভুর সন্তুষ্টি অর্জন করেছে।
সর্বোপরি তিনি আল-ইহসান ছাত্র পরিষদের যেকোনো কাজে সার্বিক দিক দিয়ে পাশে থাকবেন বলে আশ্বাস দেন।

ত্রাণ ও ঈদ সামগ্রী মানবেতর জীবনযাপন কারীদের হাতে তুলে দেন অত্র সংগঠনের সভাপতি হাঃ মাওঃ হাবিবুর রহমান সাদী।

তিনি বলেন মানবতার পাশে দাড়ানোই হলো মনুষ্যত্ববোধের আসল পরিচায়ক।
মানবতার সেবকগণ জনকল্যাণ মূলক কাজ করে হৃদয়ে যে তৃপ্তি অনুভব করেন তা অন্য কোথাও অনুভব করেন না।

এছাড়াও ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজ মোহাম্মদ আশরাফ উদ্দিন,সহ সাধারণ সম্পাদক হাফিজ রফিক আহমদ,সাংগঠনিক সম্পাদক লিটন মাহমুদ খান,সহ সাংগঠনিক সম্পাদক মোশাররফ আল মাহদী,সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক ফারুক এ আজম,প্রচার সম্পাদক হাফিজ মাওলানা ইমরান হুসাইন সেলিম,সহ প্রচার সম্পাদক ইকবাল হুসাইন মুস্তফা,সাংস্কৃতি সম্পাদক হাফিজ কাউসার আহমদ,সদস্য রাসেল আহমদ,সুমন আহমদ,রমজান আহমদ,খালেদ পারভেজ প্রমুখ।

 

(সি/স-২০ জুলাই-তা/ই)