ছাতকের চেলা নদীতে অবৈধ পাথর উত্তোলন, প্রশাসনের অভিযান Desk Desk News প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২১ আব্দুছ ছালাম শাকিল:- সুনামগঞ্জ জেলার ছাতকে অবৈধভাবে সিঙ্গেল পাথর উত্তোলন বন্ধে নৌ-পথে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। গত তিন দিনে ছয়টি পাথর বোঝাই নৌকা আটক ও জরিমানা করা হয়েছে। রবিবার বিকালে মরা চেলা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি পাথর বোঝাই নৌকা আটক করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন। অভিযানের সময় সোনার তরী নৌকার মালিক জাকারিয়া আহমদকে অবৈধ পাথর উত্তোলন ও বহনের জন্য ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয় এবং কাঠের নৌকার মালিক ময়নুল হককে চার হাজার টাকাসহ মোট ৫৪হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। এসময় সাত ভাই পরিবহন নৌকার মালিক পালিয়ে যাওয়ায় নৌকা আটক করে তিনটি নৌকারই জব্দকৃত পাথর নিলামে বিক্রির উদ্যোগ নেয়া হয়। গত দিনে আরও তিনটি নৌকা থেকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসলাম উদ্দিনের সাথে ছাতক থানার এস আই নাজমুল হোসেনও ছিলেন। নদী থেকে সিঙ্গেল পাথর উত্তোলন ও পরিবহন বন্ধে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। (সি/স-১৮ জুলাই-তা/ই) SHARES অপরাধ বিষয়: