করোনায় প্রাণ গেলো সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। বুধবার (২৮ জুলাই) ১১ টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়াের্ড তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তারের মৃত্যুতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গভীর শোক প্রকাশ করছেন। বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন প্রধান বিচারপতি। (সি/স-২৮ জুলাই-তা/ই) Download News PhotoCard SHARES কভিড ১৯ বিষয়: