২৪ ঘণ্টায় সারাদেশে ২৩৭ জনের মৃত্যু শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২১ মহামারি করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে ২৪ ঘণ্টায় সারাদেশে ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়ালো। বুধবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৫৩ হাজার ৮৭৭ জনের। পরীক্ষার ভিত্তিতে নতুন রোগী ১৬ হাজার ২৩০ জন। ২৪ ঘণ্টার পরীক্ষায় শনাক্তের হার ৩০ দশমিক ১২ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১২ লাখ ১০ হাজার ৯৮২ জন। এতে আরও বলা হয়, করোনা সংক্রমিত কোভিড-১৯ রোগে একদিনে ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত প্রাণহানি হয়েছে ২০ হাজার ১৬ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৩ হাজার ৪৭০ জন। মোট সুস্থ হয়েছে ১০ লাখ ৩৫ হাজার ৮৮৪ জন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। (সি/স-২৮ জুলাই-তা/ই) Download News PhotoCard SHARES কভিড ১৯ বিষয়: