কোম্পানীগঞ্জে একদিনে ১৮ শত ৮১ টি করোনা ভেকসিন প্রদান Desk Desk News প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী গণটিকা ক্যাম্পেইন শুরু হয়েছে। সমগ্র দেশের ন্যায় সিলেটের কোম্পানীগঞ্জেও টিকাদান কার্যক্রম শুরু হয়। আজ সকাল ৯ টার সময় গণটিকা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য। কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন শেষে তিনি উপজেলার ৬ টিকাদান কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মেডিকেল টেকনলজিস্ট ফারুক আহমদ সহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তারা। উপজেলার ৬টি ইউনিয়নের ৬টি স্পেশাল বুথে ধারাবাহিক ভাবে ১ হাজার ৮ শত ৮১ জন মহিলা ও পুরুষের মাঝে টিকা (কোভিট-১৯) প্রদান করা হয়। উপজেলার জনবহুল ১ নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নের শহিদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ৪ শত মানুষকে টিকা প্রদান করা হয়। সকাল ১০টার সময় অত্র ইউ/পি চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন ৩টি ওয়ার্ডের ৪ শত ব্যাক্তির মাঝে এই টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। অনেকটা উতসব-উদ্দিপনা ও স্বাস্থবিধি মেনে টিকা কার্যক্রম চলে। টিকাদান কালীন সময়ে সব ধরনের অপ্রিতিকর ঘটনা এরাতে উপজেলার ছয়টি কেন্দ্রেই পুলিশ আনসার সদস্য মোতায়েন ছিল। এছাড়াও কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল জাহান কাজল উপজেলার সব কয়টি কেন্দ্র ঘুরে ঘুরে দেখেন। সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ট্যাগ অফিসার) জহিরুল হক,ইউ/পি সচিব নাছির উদ্দিন, স্বাস্থ্য সহকারী আবুল হাসিব,দিপ্তি রাণী,শহিদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অভিভাবক সদস্য দানিছ মিয়া,উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাহফুজ মিয়া,ইউ/পি সদস্য কামরুজ্জামান,শেখ ফরিদ,বিল্লাল মিয়া, ১ নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন শাখা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশাহিদ আলী,উপজেলা যুবলীগ শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহমান ও দফাদার ফারুক আহমদ প্রমুখ। (সি/স-০৭ আগস্ট-তা/ই) SHARES স্বাস্থ্য বিষয়: